সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু এনসিএল টি-টোয়েন্টি, খেলা ৩ ভেন্যুতে
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির গত আসরের খেলা হয়েছে সিলেটের দুই ভেন্যুতে। নতুন মৌসুম শুরুর আগে ভেন্যুর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া ২০ ওভারের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হবে দেশের তিনটি ভেন্যুতে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদীন নান্নু।