আবার নিষিদ্ধ হৃদয়, খেলা হচ্ছে না আবাহনীর বিপক্ষে
তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয় ব্যাপার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। নিষেধাজ্ঞ দেয়া, এক ম্যাচ কমানো, আবার নিষেধাজ্ঞা দেয়া ও পরবর্তীতে এক বছর নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে।
তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয় ব্যাপার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। নিষেধাজ্ঞ দেয়া, এক ম্যাচ কমানো, আবার নিষেধাজ্ঞা দেয়া ও পরবর্তীতে এক বছর নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে।
সবশেষ কয়েকদিনে মাঠের বাইরে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কাণ্ডের সঙ্গে আবাহনী লিমিটেডের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকায় এমনিতেও চাপে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই সময়ে বিকেএসপিতে হওয়া ম্যাচে আবাহনী জয় পাওয়ায় চাপটা দ্বিগুণ হয়ে উঠে তাদের জন্য। মিরপুরে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে হারলেই তারকাঠাসা দল সাজিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হবে না হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইবাদত হোসেনদের। ম্যাচ জিততে শেষ ২ ওভারে ২৩ রান করতে হতো মোহামেডানকে।
ইমরানুজ্জামানের সেঞ্চুরির সঙ্গে তাইবুর রহমান ও প্রিতম কুমারের হাফ সেঞ্চুরিতে সাড়ে তিনশর কাছাকাছি পুঁজি পায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরার না থাকায় গুলশান ক্রিকেট ক্লাবের জন্য ৩৪০ রান পেরিয়ে যাওয়া কঠিনই হওয়ার কথা ছিল। রান তোলার চাপে গুলশানের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসান, আফিফ হোসেন, সৌম্য সরকারের মতো তারকারা থাকার পরও পুরো টুর্নামেন্ট জুড়েই অধারাবাহিক ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটিং। আগের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনশ পার করলেও আবাহনীর সঙ্গে দুইশ পার করেছে শরিফুল ইসলামের শেষের ক্যামিওতে। রূপগঞ্জকে আটকে দেয়ার কাজটা করেছেন বর্তমান চ্যাম্পিয়নদের ৫ স্পিনার।
বিশাল এক নাটকীয়তা হয়েছে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে। এবার আরেক দফায় হৃদয়ের শাস্তি পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে হৃদয়ের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগতি করেছে বিসিবি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে ফিক্সিংয়ের সন্দেহ তৈরি হয়েছিল একটি ম্যাচকে ঘিরে। গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের ম্যাচকে ঘিরে ওঠা সেই সন্দেহের ম্যাচটি নিয়ে তদন্ত চলছে বিসিবির। ঘটনাটি গত ০৯ এপ্রিলের। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচে শাইনপুকুরের দুটি আউট জন্ম দেয় সন্দেহের।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার সকাল থেকেই ছিল তারকা সব ক্রিকেটারদের আনাগোনা। বেলা ১১টায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন তামিম ইকবাল। তারপর একে একে জড়ো হন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ ও শরিফুল ইসলামদের। তামিমের ডাকা সংবাদ সম্মেলনে যোগ দিতে মিরপুরে হাজির হন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারীরাও।
হারলেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকে নেমে যেতে হতো প্রথম বিভাগে। ব্রাদার্স ইউনিয়নের মতো পারটেক্স স্পোর্টিং ক্লাবের জন্যও সমীকরণটা ছিল একই। এমন ম্যাচে দুই রানের আক্ষেপে পুড়লেন মাহফিজুল ইসলাম রবিন। তরুণ ওপেনারের ৯৮ রানের ইনিংসের দিনে ব্রাদার্সকে তিনশ কাছাকাছি নিয়ে যাওয়ার কাজটা করলেন অধিনায়ক মাইশুকুর রহমান, আইচ মোল্লা ও অভিজ্ঞ মিজানুর রহমান।
আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য ৮০ হাজার টাকা জরিমানার সঙ্গে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তাওহীদ হৃদয়। যদিও এক ম্যাচ পরই মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ডিপিএল খেলেছেন ডানহাতি ব্যাটার। নিয়মবহির্ভূত প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি কমানোয় টানা দুটি ম্যাচ খেলেছেন তিনি। প্রক্রিয়ায় গলদ থাকায় শাস্তি মওকুফ করা হচ্ছে না মোহামেডান অধিনায়কের। ফলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না হৃদয়।
তাওহীদ হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেয়ার ঘটনা নিয়ে আলোড়ন চলছে দেশের ক্রিকেটে। এই ঘটনায় বিসিবির চাকরী ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বুধবার সৈকতসহ বাকি আম্পায়ারদের সঙ্গে বৈঠক করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
শিরোপার আরও এক ধাপ কাছে আবাহনী লিমিটেড। সুপার সিক্সে আরও একটি জয় তুলে নিয়েছে দলটি। এনামুল হক বিজয়ের সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ১০ রানে জিতে শিরোপার দৌড়ে আরও এক কদম এগিয়ে দল মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে খুব বেশি ছন্দে ছিলেন না সৌম্য সরকার। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলে লিজেন্ডস অব রূপগঞ্জকে দারুণ জয় এনে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। এদিন ১১২ বলে ১৫৩ রান করে অপরাজিত ইনিংস খেলেছেন সৌম্য।