বিজয়-শুভ'র হাফ সেঞ্চুরির ম্যাচে সোহান-রাব্বিদের বড় হার
ইয়াসির আলী রাব্বির সেঞ্চুরিতে আগের ম্যাচে তিন শতাধিক রান করে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে একশ রানের গণ্ডিতে পৌঁছাতেই আট উইকেট হারিয়েছে দলটি। ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৩ রানে অল আউট হয়ে ম্যাচটি ১৭৫ রানে হেরেছে ধানমন্ডির ছেলেরা।