আইপিএলের শুরুতে বিরতি নিলেন ফার্গুসন
আইপিএলের শুরুতে খেলতে পারবেন না ক্রমশই এমন পেসারদের তালিকা লম্বা হচ্ছে। এবার এই তালিকায় নিজের নাম যুক্ত করেছেন কিউই পেসার লকি ফার্গুসন। তিনিও আইপিএলে শুরুতে থাকতে পারবেন না। তবে কারণটা ইনজুরি নয়।
আইপিএলের শুরুতে খেলতে পারবেন না ক্রমশই এমন পেসারদের তালিকা লম্বা হচ্ছে। এবার এই তালিকায় নিজের নাম যুক্ত করেছেন কিউই পেসার লকি ফার্গুসন। তিনিও আইপিএলে শুরুতে থাকতে পারবেন না। তবে কারণটা ইনজুরি নয়।
আইপিএলের এবারের মৌসুমে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার। জানা গেছে শ্রীলঙ্কা ক্রিকেট তাকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে উগ্রবাদীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকার ফ্র্যাঞ্চাইজিটি।
সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এমন ঘটনায় উদ্বিগ্ন আফগান ক্রিকেটাররা। যুদ্ধকালীন এমন পরিস্থিতিতে ভারতকে নিজেদের ঘনিষ্ঠ বন্ধু দাবী করে তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তরুণ আফগান স্পিনার মোহাম্মদ গাজানফার।
দিল্লি ক্যাপিটালসের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আয়ারল্যান্ডের সাবেক অলরাউন্ডার জন মুনি। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে কোনো দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন মুনি।
আবরার আহমেদকে দলে নেওয়ায় ‘পরোক্ষভাবে ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিকদের মৃত্যুকে উৎসাহিত করছে।’ সানরাইজার্স লিডসের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সুনীল গাভাস্কার। সমর্থকদের ক্ষোভের মুখেও পাকিস্তানের স্পিনারের পেছনে কোটি টাকা খরচ করার মানে খুঁজে পাচ্ছেন না ললিত মোদিও। সমস্যা নিরসনে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে যেন তাকে ফোন করেন সেই পরামর্শ দিয়েছেন তিনি।
মহেন্দ্র সিং ধোনির অবসরের সময় ঘনিয়ে আসায় উইকেটকিপার ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে সাঞ্জু স্যামসনকে। চেন্নাই সুপার কিংসের বিশ্বাস, একটা সময় ধোনির উত্তরসূরী হয়ে উঠছেন তিনি। তবে এখনই তাকে অধিনায়কত্ব দিচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়নরা। আগামী মৌসুমেও চেন্নাইকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। মোহাম্মদ কাইফ মনে করেন, এখনই স্যামসনকে অধিনায়কত্ব দিয়ে ভুল করবে না চেন্নাই।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন যুবেন্দ্র চাহাল। ভারতের এই লেগস্পিনার জানিয়েছেন, ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতি আনতে তিনি ছয় মাসেরও বেশি সময় ধরে মদ্যপান থেকে দূরে রয়েছেন। আসন্ন মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন তিনি।
রোহিত শর্মার টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়ক ছিলেন না সূর্যকুমার যাদব। এর আগে বড় পর্যায়ে নেতৃত্ব দেবার খুব বেশি অভিজ্ঞতাও ছিলো না। তবুও রোহিতের অবসরের পর ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক করা হলো সূর্যকুমারকে। অনেকেই ভেবেছিলেন ভারতের প্রধান কোচ ও কলকাতা নাইট রাইডার্সে সূর্যকুমারকে সতীর্থ গৌতম গম্ভীরের পরামর্শেই অধিনায়ক করা হয়েছিল। কিন্তু অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ জেতানোর পর ভারতীয় অধিনায়ক জানালেন, গম্ভীর নন, তার অধিনায়ক হবার পেছনে অবদান আছে অন্য চারজন ব্যক্তির।
পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে আইপিএলের শুরুতে পাচ্ছে না সানরাইজার্স হায়দরবাদ। ফলে একজন পেস বোলারের সাথে নতুন অধিনায়কও খুঁজতে হচ্ছে আইপিএলের এই দলটিকে।
অন্য সবার মতো ছোটবেলায় পড়াশোনার চেয়ে ক্রিকেটে বেশি বুঁদ হয়ে থাকবেন সূর্যকুমার যাদব। ক্রিকেটের প্রেমে মজে থাকা ডানহাতি ব্যাটার পড়াশোয় বেশি নম্বর পেতে চাইলেও সেটা কখনো করতে পারেননি। ছাত্রজীবনে না পারলেও ক্রিকেটের ময়দানে সেই সাফল্য ছুঁয়েছেন। অধিনায়ক হিসেবে ভারতকে জয় এনে দিয়েছেন ৮২ শতাংশ ম্যাচে। সেই নম্বর পেয়ে তৃপ্তি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
গত আইপিএলে রোহিত শর্মাকে বেশির ভাগ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিংয়েই সীমাবদ্ধ রাখা হয়েছিল সাবেক এই অধিনায়ককে। নতুন মৌসুম শুরুর আগে এবার তার ভূমিকা নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন দলের কোচ মাহেলা জয়াবর্ধনে।
আইপিএলের নতুন আসর শুরুর আগে চেন্নাই সুপার কিংস দলে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবি ডি ভিলিয়ার্স। সাউথ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটিং তারকার মতে, ধোনি যদি নিচের দিকেই ব্যাট করতে থাকেন, তাহলে তার দলে থাকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।