সাউথ আফ্রিকা বিশ্বকাপে ভারতের পরিকল্পনায় আছেন জাদেজাও

ভারত ক্রিকেট
রবীন্দ্র জাদেজা, ফাইল ফটো
রবীন্দ্র জাদেজা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় এখনো আছেন রবীন্দ্র জাদেজা। অভিজ্ঞ এই অলরাউন্ডারের পাশাপাশি অক্ষর প্যাটেলকেও বিবেচনায় রেখে স্পিন বোলিংয়ের বিকল্পগুলো যাচাই করছে ভারত। জাদেজার ব্যাটিং দক্ষতা ও অভিজ্ঞতা তাকে দলে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন ভারতের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে।

৩৭ বছর বয়সী জাদেজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে দলে ফেরেন। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আগের দুই ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। ফেরার ম্যাচে ১০ ওভার বোলিং করে ৫৪ রান দিলেও কোনো উইকেট পাননি। পরে ভারতের দ্রুত রান তাড়ায় ব্যাটিংয়ের সুযোগও হয়নি তার।

বাহুতুলে বলেন, 'অক্ষরও আছে। সামনে যেসব টুর্নামেন্ট বা সিরিজ খেলব, সেখানে পারফরম্যান্স দেখে বোঝা যাবে কে কতটা কাজে আসতে পারে।'

জাদেজার ব্যাটিং দক্ষতা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 'জাদুর ব্যাটিং দক্ষতা আছে, সঙ্গে অভিজ্ঞতাও রয়েছে। সে ভালো করছে এবং সামনে অবশ্যই তাকে বিবেচনা করা হবে। আমার কাছে সে সব সময়ই কার্যকর একজন খেলোয়াড়। ব্যাট ও বল- দুই দিকেই অবদান রাখতে পারে। গত ছয় মাসে বোলার হিসেবেও সে উন্নতি করেছে।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জাদেজা উইকেট না পেলেও কুলদীপ যাদব ছিলেন দুর্দান্ত। ১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নেন তিনি। ভারতের আট উইকেটের জয়ে শুভমান গিল ১১০ ও বিরাট কোহলি অপরাজিত ১৩৯ রান করেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে জাদেজার পারফরম্যান্সও বিবেচনায় রাখছেন বাহুতুলে।

বাহুতুলে বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সে খুব ভালো বোলিং করেছে। ওয়ানডেতেও এখন খেলছে। দীর্ঘ সময় পর এটি তার প্রথম ম্যাচ, তবে সে ভালো করেছে।'

আরো পড়ুন: