দ্বিতীয় ওয়ানডের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে বড় ধাক্কা

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
জাস্টিন গ্রিভসের সেঞ্চুরি, ফাইল ফটো
জাস্টিন গ্রিভসের সেঞ্চুরি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভস চোটের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন।

থিরুভানান্থাপুরামে গত ২৭ সেপ্টেম্বর ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন গ্রিভস। ১০৮ বলে ১০১ রানের ইনিংস খেলার পথে পেশিতে চোট পান ডানহাতি এই ব্যাটার। এরপর আর ফিল্ডিংয়ে নামেননি তিনি।

গ্রিভসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে আট উইকেটে জয় পায় ভারত। ৫০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা।

বুধবার গুয়াহাটিতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৩ অক্টোবর, চান্ডিগড়ে।

ওয়ানডে সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৬ থেকে ১৭ অক্টোবর হবে ম্যাচগুলো।

আরো পড়ুন: