আগে আইপিএল জিতলে এখনকার ৫ শতাংশ অনুভূতিও হতো না: কোহলি
ইনিংসের শেষ চার বলে তিনটি ছক্কার সঙ্গে একটি চার মেরেও পাঞ্জাব কিংসকে জেতাতে পারেননি শশাঙ্ক সিং। ৬ রানের জয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য বিরাট কোহলির ১৮ বছর ও ২৬৭ ম্যাচের অপেক্ষার শেষ হয়েছে। শেষ বলের সময় প্রায় সীমানার কাছে ফিল্ডিং করছিলেন কোহলি। শেষ বলটা হতেই জয় নিশ্চিত হয় বেঙ্গালুরুর।