‘বিশ্ব ক্রিকেটে ভারত এখন পরাশক্তি’

এশিয়ান গেমস
এশিয়ান গেমসে সোনাজয়ী ভারত দল, ফাইল ফটো
এশিয়ান গেমসে সোনাজয়ী ভারত দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসে পুরুষ ও নারী- দুই বিভাগেই সোনা জিতেছে ভারত। পুরুষদের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জেতে তারা। এর আগে নারী বিভাগে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছিল ভারত।

আজ নিশিনে পুরুষদের ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ২১১ রান করে ভারত। জবাবে পাকিস্তান ছয় উইকেটে ১৯২ রান পর্যন্ত যেতে পারে। ফলে ১৯ রানের জয় নিয়ে সোনা নিশ্চিত করে ভারত।

ভারতের সাফল্যে উচ্ছ্বসিত বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি বলেন, 'খুবই দারুণ। বিশ্ব ক্রিকেটে সাদা বলের ক্রিকেটে ভারত এখন পরাশক্তি হয়ে উঠেছে। আমরা প্রতিটি প্রতিযোগিতায় জিতছি। একই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতেও আমাদের দল খেলেছে, আজ এশিয়ান গেমসেও জিতেছে। এটা দেখায়, সাদা বলের ক্রিকেটে আমাদের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী।'

ফাইনালে ভারতের জয়ে বড় অবদান রাখেন অভিষেক শর্মা। ২৮ বলে ৬১ রান করেন তিনি, যেখানে ছিল তিনটি চার ও সাতটি ছক্কা। তিলক ভার্মা ২২ বলে অপরাজিত ৫১ এবং শিবম দুবে ১৫ বলে অপরাজিত ২৭ রান করেন। ইশান কিশান করেন ২০, শ্রেয়াস আইয়ার ২১ এবং বৈভব সূর্যবংশী ১৫ রান।

ভারতের বোলারদের সামনে পাকিস্তানের রান তাড়া থেমে যায় ১৯২ রানে। পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ ৯৬ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। ভারতের হয়ে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন। শিবম দুবেও নেন দুটি উইকেট।

পুরুষদের পাশাপাশি নারী দলও এশিয়ান গেমসে সোনা জিতেছে। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারায় ভারত। ফলে একই আসরে নারী ও পুরুষ—দুই বিভাগেই সোনা জয়ের কৃতিত্ব অর্জন করে তারা।

ভারতের এই সাফল্যের পেছনে খেলোয়াড় ও সহকারী কর্মীদের সম্মিলিত অবদান দেখছেন সাইকিয়া। তিনি বলেন, 'সব খেলোয়াড়ই পূর্ণ কৃতিত্বের দাবিদার। দলের সব সহকারী কর্মীরও পূর্ণ কৃতিত্ব প্রাপ্য। এই জয় পুরো দেশকে গর্বিত করেছে।'

আরো পড়ুন: