আইপিএলে সেরা বোলারের ৫ ওভার বোলিং করার নিয়ম চান শচীন
ইমপ্যাক্ট-সাব বা ইমপ্যাক্ট-বদলির নিয়ম ভালোভাবে কাজে লাগানোর ফলে আইপিএলে রান উৎসবের দেখা মিলছে। তবে এমন নিয়মের বিরোধিতা করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ক্রিকেটাররা। তবে একই নিয়মের পক্ষে মত দিয়েছেন রবি শাস্ত্রী, রবিচন্দ্রন অশ্বিনরা। আইপিএলের চলতি আসরের ফাইনালের আগে ইমপ্যাক্ট-সাবের বিরোধিতা করলেন শচীন টেন্ডুলকার। ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার মনে করেন, আইপিএল থেকে এমন নিয়ম তুলে দেওয়া উচিত।