‘আচরণবিধি লঙ্ঘন করেছেন সারোয়ার ইমরান’
‘টুর্নামেন্টের সময় কোচ-অধিনায়ককে সাইজ করলে ভালো রেজাল্ট কীভাবে পাবেন।’ এশিয়ান গেমস চলাকালীন এমন মন্তব্য করেছিলেন সারোয়ার ইমরান। এশিয়ান গেমসে পদক না জিতে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের প্রধান কোচের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি কোচের এমন মন্তব্য ও উগ্র মেজাজ দলের ক্রিকেটারদের ভেতরে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন রফিকুল ইসলাম বাবু।