‘এটা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট নয়’, অজুহাত পছন্দ হয়নি সুজনের
এশিয়ান গেমসে বেশ বাজেভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে লিটন দাসের দল, আরেকটি হয়েছে পরিত্যক্ত। মর্যাদার এই আসরে একটি পদকও জিততে পারেননি টাইগাররা। এ নিয়ে সমালোচনা করেছেন খালেদ মাহমুদ সুজন।