সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ মার্চ। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কুমারা ধর্মসেনা ও গাজী সোহেল। টিভি আম্পায়ার থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।
১৩ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও তানভীর আহমেদ। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন কুমারা ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।
১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন কুমারা ধর্মসেনা ও মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোরশেদ আলী খান।
সিরিজের তিনটি ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নেয়ামুর রশিদ রাহুল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।