চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গে যাচ্ছেন হাসান
গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে লিটন দাস ও শরিফুল ইসলামের বাদ পড়া বড় চমক ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য।
গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে লিটন দাস ও শরিফুল ইসলামের বাদ পড়া বড় চমক ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য।
সবশেষ কয়েক বছরে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা, দর্শকদের কথার লড়াই আর চাপ। হাতেগোনা কয়েকটি ম্যাচে দেখা গেলেও মাঠের ক্রিকেটে অবশ্য ধারাবাহিক পারফরম্যান্সে সেই লড়াইয়ে শেয়ানে-শেয়ানে টক্কর দিতে পারে না বাংলাদেশ। কাগজে-কলমে অনেকটা এগিয়ে থাকলেও হাবিবুল বাশারের বিশ্বাস, ভারতকে হারানো অসম্ভব নয়। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত খানিকটা বাড়তি চাপে থাকে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
বিপিএলের ফাইনালে জয়ের পরই তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন তারা ট্রফি নিয়ে যাবেন বরিশালে। সেই কথা রাখতেই পুরো দল নিয়ে নিজেদের শহরে গিয়েছিল ফরচুন বরিশাল। দলটির ক্রিকেটারদের বরণ করে নিতে বরিশালের বেলস পার্কে জড়ো হয়েছিলেন হাজারো জনতা। নির্ধারিত সময়ের আগে থেকেই সেখানে জড়ো হতে থাকেন দলটির ভক্ত সমর্থকরা।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে হেরেছে পাকিস্তান। এই ম্যাচ হারের পর পাকিস্তানের একাদশ নিয়ে সমালোচনা হচ্ছে। তিনি জানিয়েছেন সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন তারা।
গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসর। প্রথমবার অংশ নিয়েই শিরোপা নিয়ে দেশে ফিরেছিল রংপুর রাইডার্স। তবে এই টুর্নামেন্টে বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে খেলার কথা ছিল ফরচুন বরিশালের।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার ধরা হয় রশিদ খানকে। এরই মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। পেছনে ফেলে দিয়েছেন ক্যারিবিয়ান পেসার ডোয়াইন ব্রাভোকে। মাত্র ৯ বছরের ক্যারিয়ারেই এমন অর্জনে নাম লিখিয়েছেন আফগানিস্তানের এই তারকা স্পিনার।
সবশেষ সাউথ আফ্রিকা সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন মুশতাক আহমেদ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পাকিস্তানিকে কোচকে ছাড়াই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিল মেহেদি হাসান মিরাজ-নাসুম আহমেদরা। মুশতাক আবারও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন সেটা জানা গেছে আগেই।
অবসর থেকে ফিরে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল। এক বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাঁহাতি এই ওপেনার। মাসখানেক আগে আরও একবার অবসরের ঘোষণা দেয়া তামিমকে খেলতে দেখে সমর্থকদের অনেকে এখন হয়ত বলে উঠেন, ‘ইশ, তামিম যদি আবারও জাতীয় দলের হয়ে খেলতো।’ সবাই এভাবে বলবেন এমন সময়ই অবসর নিতে চেয়েছেন তামিম। নিজের চাওয়া যে পূরণ করতে পেরেছেন সেটা হয়ত বলার অপেক্ষা রাখে না।
দ্বিতীয় কোয়ালিফায়ারে মুশফিক হাসানের শেষ বলে চার মেরে চিটাগং কিংসকে ফাইনালে তুলেছিলেন আলিস আল ইসলাম। তবে ইনিংসের শেষ ওভারে চোটে পড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন রহস্যময় এই স্পিনার। এভাবে হাঁটতে দেখেই ধারণা করা হচ্ছিল ফাইনালে হয়ত পাওয়া যাবে না তাকে। শেষ পর্যন্ত চোটে পড়া আলিসকে ছাড়াই খেলতে হয়েছে চিটাগংকে। ফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরে আলিসকে না পাওয়ার আক্ষেপ করলেন মোহাম্মদ মিঠুন ও খালেদ আহমেদ।
বিপিএলের ফাইনালের আগে ফরচুন বরিশালের বড় চমক ছিল জিমি নিশাম। বরিশালের হয়ে খেলতে প্লে অফের ঠিক পরেই ঢাকায় পা রাখেন এই কিউই অলরাউন্ডার। ধারণা করা হচ্ছিল তাকে নিয়েই চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে খেলতে নামবে বরিশাল।
বিপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান তামিম ইকবাল। দেশের হয়ে ১৭ বছর প্রতিনিধিত্ব করা বাঁহাতি ওপেনারকে টুর্নামেন্টের ফাইনালে বিশেষ সম্মাননা দেয়া হবে সেটা আগেই জানিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বিসিবির তাই বিশেষ এক আয়োজন। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিমকে ট্রিবিউট দেয়ার শুরুটা হলো সেই ২০১৮ সালের এশিয়া কাপের গল্প ধরে।
বিপিএলের গত আসরেও শিরোপা ঘরে তুলেছিল ফরচুন বরিশাল। সেবার ফাইনাল জেতার পর তাদের বরিশালে যাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে সেটা আর সম্ভব হয়নি। এবার আরেকটি শিরোপা জিতে নিয়েছে দলটি। এবার আর দেরি নয়। দুদিন পরই বরিশালে যাওয়ার ঘোষণা দিয়েছে বিপিএলের চ্যাম্পিয়নরা।