বোলিং পরীক্ষায় আবারও ফেল সাকিব
বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কোন টুর্নামেন্টে বোলিং করতে পারছেন না সাকিব আল হাসান! ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারছেন না তিনি। তারকা অলরাউন্ডার এ কারণে বোলিং পরীক্ষা দিতে হয়েছিল। সেই পরীক্ষায়ও পাশ করতে পারেননি তিনি। এমনটা জানিয়েছে বেসরকারি গণমাধ্যম যমুনা টেলিভিশন। জানা গেছে, লিখিতভাবে ফলাফল না জানতে পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না।