আগামী ৭ নভেম্বর পর্দা উঠবে আবুধাবি টি-টেন লিগের। যার ফাইনাল হবে ২০ নভেম্বর। টুর্নামেন্টের কয়েক সপ্তাহ আগে সূচি প্রকাশ করেছে আয়োজকরা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে ইউনাইটেড টাইগার্স। যেখানে তাদের প্রতিপক্ষ অ্যারাবিয়ান এইসেস।
৮ নভেম্বর ইউনাইটেড টাইগার্সের প্রতিপক্ষ ইউএই বুলস। ৯ নভেম্বর সোহান-মেহেদীরা খেলবেন রয়্যাল ডেজার্ট চ্যাম্পিয়ন্সের বিপক্ষে। ১০ নভেম্বর ইয়াশ লায়ন্সের বিপক্ষে খেলবেন তারা। ১২ নভেম্বর বিরতির পর ১৩ নভেম্বর ইউনাইটেড টাইগার্স খেলবে এমিরেটস ঈগলসের বিপক্ষে।
১৪ নভেম্বর রয়্যাল ডেজার্ট চ্যাম্পিয়ন্স, ১৫ নভেম্বর ইয়াশ লায়ন্স, ১৬ নভেম্বর অ্যারাবিয়ান এইসেস, ১৮ নভেম্বর ইউএই বুলস এবং ১৯ নভেম্বর খেলতে হবে এমিরেটস ঈগলসের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি ফাইনাল খেলবে। দুই ও তিনে থাকা দলটি খেলবে কোয়ালিফায়ার। যারা জিততে তারা পরবর্তীতে ফাইনাল খেলবে।
ইউনাইটেড টাইগার্স— ফখর জামান, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, জিসান নাসির, আওয়াইজ আলী শাহ, আজমতউল্লাহ ওমরজাই, সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি, ওডিন স্মিথ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাবিবুর রহমান সোহান, নুর উল রহমান, শামীম হোসেন পাটোয়ারি, আদিত্য শেঠি, নুর উল্লাহ আয়ুবী, পল ভ্যান মেকেরিন এবং ইয়াসিন প্যাটেল।