১৫ দিনের ছুটিতে মিরাজ
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ক্রিকেট নিয়েই ব্যস্ত তামিম ইকবাল। ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সঙ্গে বৈঠকও করতে দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে। তামিম সোমবার গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে। তিনি দেখতে গিয়েছিলেন ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোর।
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। বেশ কিছুদিন ফিটনেস ট্রেনিংয়ের পর এবার জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাসে ব্যস্ত সময় পার করছেন জাকের আলী অনিক-পারভেজ হোসেন ইমনরা।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শুরুরভাগে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭৯ রানে হারে নুরুল হাসান সোহানরা। তবে দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩২ রানের জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় ম্যাচে আবার হোঁচট খেতে হয় পার্থ স্কচার্সের বিপক্ষে, যেখানে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলছে বাংলাদেশ 'এ' দল। যেখানে দলের সঙ্গে আছেন বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। সামনে থেকে জিসান আলম-নুরুল হাসান সোহানদের খেলা দেখছেন তিনি। ‘এ’ দলকে সবসময়ই ধরা হয় জাতীয় দলে ঢোঁকার সিঁড়ি।
২০১১ সালের ডিসেম্বরে প্রথম স্টেড ওয়ানডে ম্যাচ খেলার পরের ছয় বছরে শর্ট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ১৯টি ম্যাচ এবং ২৫টি টি-টোয়েন্টি খেলতে পেরেছিলেন। সব মিলিয়ে শর্টের ক্যারিয়ারই যেন এক জায়গায় থমকে গিয়েছিল। তবে একটি ফোন কলেই ক্যারিয়ারের পুনর্জীবন পান এই ওপেনার।
ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই লড়াই করেছিলেন আফিফ হোসেন। বাঁহাতি ব্যাটারের ৪৯ বলে ৪২ রানের লড়াকু ইনিংসেই একশ পেরিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। তবে পার্থ স্কচার্সের বিপক্ষে জয় পেতে এমন পুঁজি একেবারেই যথেষ্ট ছিল না। নাঈম হাসান ও রাকিবুল হাসানরা দুইটি করে উইকেট নিলেও বাংলাদেশকে জেতাতে পারেননি। ট্যাগি উইলি, জোয়েল কার্টিস, ম্যাথু স্পোর্সের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পার্থ। এ নিয়ে তিন ম্যাচ খেলে দুইটিতে হারলেন নুরুল হাসান সোহানরা।
টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষে ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সাদা পোশাকের সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্ব সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন হাসান মাহমুদ, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়রা।
সিপিএলে ফেরার ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে বার্বাডোস রয়্যালসের সঙ্গেও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মতো বোলিংয়েও এবারও এক ওভারের বেশি সুযোগ মেলেনি তাঁর। নিজের করা একমাত্র ওভারে চার-ছক্কায় দিয়েছেন ১৪ রান, ছিলেন উইকেটশূন্য। বোলিংয়ের মতো ব্যাটিংটাও যুঁতসই হয়নি সাকিবের।
পাকিস্থান শাহীন্সের বিপক্ষেও ঝড়ো ব্যাটিংয়ে শুরু করেছিলেন জিসান আলম। তবে বড় ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশি এই ওপেনার। তবে নেপালের বিপক্ষে উড়ন্ত সূচনার পর ৪৬ বলের ইনিংসে ৪ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করেছেন জিসান। আর তাতেই আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ 'এ' দল।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগেই জানা গেছে আসন্ন এই সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সম্ভাবনা জাগিয়েও পাকিস্তানের কাছে নুরুল হাসান সোহানরা হেরেছেন ৭৯ রানের বড় ব্যবধানে। এবার দ্বিতীয় ম্যাচে নেপালের ৩২ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ 'এ' দল। এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ 'এ' দল ২৮৬ রান সংগ্রহ করে ৬ উইকেটে। জবাবে খেলতে নেমে নেপাল অল আউট হয়েছে ১৫৪ রানে।