৪ উইকেট দ্রুত তুলে নিয়ে জয়ের পথ তৈরি করতে চায় অস্ট্রেলিয়া
ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে। অস্ট্রেলিয়াকে দুইশ রানের মধ্যে অল আউট করে দেয়ার পর দেড়শ রানের লিড নিশ্চিত করেছে বাংলাদেশ। হাতে এখনও আছে ৪ উইকেট। বাংলাদেশ নিশ্চিতভাবেই চাইবে লিড আরও বাড়িয়ে নিতে। অন্যদিকে অস্ট্রেলিয়ার লক্ষ্য তৃতীয় দিনের সকালেই বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়ে ইনিংসের লাগাম টানতে।