সিরিজ হাতছাড়া হওয়ার পর অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
অস্ট্রেলিয়া দল
অস্ট্রেলিয়া দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই নিশ্চিত হয়েছে সাউথ আফ্রিকার। তবে শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তারা প্রোটিয়াদের বৃষ্টি আইনে হারিয়েছে ৪৫ রানে। এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩২২ রান করে অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে ২৮ ওভারে ১৪৫ রানে থামে সাউথ আফ্রিকা।

এরপর বৃষ্টির বাধায় আর মাঠে নামা হয়নি দুই দলের। ফলে ম্যাচ জিতে নেয় অজিরা। বৃষ্টির কারণে ম্যাচের শুরুটাও হয়েছিল দেরিতে। তবে সাউথ আফ্রিকার ইনিংসের মাঝ পথে আবারও বৃষ্টির বাগড়া শুরু হলে এক ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। সেই সময় লক্ষ্য থেকে ১৭৮ রান দূরে ছিল প্রোটিয়ারা। তাতেই ২-১ ব্যবধানে সিরিজ শেষ করে অজিরা।

এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন অজি ওপেনার মিচেল মার্শ। পাওয়ার প্লেতে তিনি প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিনি হাফ সেঞ্চুরি তুলে নেনে দলীয় ৭৮ রানে ওপেনার ট্রাভিস হেড আউট হন ২৪ রান করে। সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি মার্শ।

তিনি ৪২ বলে ৫৬ রান করে আউট হয়ে যান। থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি কুপার কনোলি। তিনি ২৩ রান করে আউট হয়েছেন। এরপর অজিদের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার অ্যালেক্স ক্যারি। অলিভার পিকের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়ে অজিদের এগিয়ে নিয়ে যান তিনি। পিক ৪৮ রান করে ফিরলে এই জুটি ভাঙে।

ম্যাট রেনশ করেন ২৯ বলে ৩০ রান। এরপর ক্যারি ৬৮ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন, শেষ পর্যন্ত তিনি আউট হয়েছেন ৮৮ বলে ৭৪ রান করে। ক্যামেরন গ্রিন ১৮ বল ২৩ রান করে ফেরেন। শেষদিকে প্যাট কামিন্স ১১ ও মিচেল স্টার্ক ১১ রানে অপরাজিত থেকে অজিদের বড় সংগ্রহ নিশ্চিত করেন। সাউথ আফ্রিকার হয়ে একাই ৪ উইকেট নেন করবিন বশ। পাশাপাশি দুটি করে উইকেট পেয়েছেন জেরাল্ড কোয়েতজি ও লিজাড উইলিয়ামস। একটি উইকেট নিয়েছেন বিজর্ন ফরটুইন।

অজিদের বড় রানের জবাবে ভালো শুরু পায়নি সাউথ আফ্রিকা। জেভিয়ার বার্টলেট নিজের প্রথম তিন ওভারে দুই প্রোটিয়া ওপেনারকে ফিরিয়ে বড় ধাক্কা দেন। শূন্য রানে ফেরেন কুইন্টন ডি কক। আরেক ওপেনার এইডেন মার্করাম ১৫ রানের বেশি করতে পারেননি। এরপর রায়ান রিকেলটন ও ম্যাথু ব্রিটজকে মিলে প্রোটিয়াদের হাল ধরেন।

দুজনে যোগ করেন ৭২ রান। আর তাতেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় প্রোটিয়ারা। ব্রিটজকে ২৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর ট্রিস্টিয়ান স্টাবস আউট হন ১৪ রান করে। বৃষ্টি আসার আগে রিকেলটন ৮১ বলে ৭১ রান করে অপরাজিত ছিলেন। আর বশ ১৩ রান নিয়ে ব্যাট করছিলেন। অজিদের হয়ে দুটি করে উইকেট নেন বার্টলেট ও অ্যাডাম জাম্পা।

আরো পড়ুন: