প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জর্জি

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন টনি ডি জর্জি। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে বাঁহাতি ব্যাটারের চোট খুব বেশি গুরুতর নয়। যদিও হ্যামস্ট্রিংয়ের চোটে অজিদের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না ডি জর্জির।

কদিন আগে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ডি জর্জি ছিটকে গেলেও তার বদলি হিসেবে দলে কাউকে যুক্ত করবে না তারা। বাঁহাতি ব্যাটারের চোটে অভিষেক হওয়ার সম্ভাবনা বেড়েছে মার্কাস অ্যাকারম্যানের। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তিনি।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৫৬ রানের ইনিংস খেলেছেন অ্যাকারম্যান। তিন নম্বরে ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে তার। একাদশে জায়গা পেতে তার লড়াই হতে পারে ট্রিস্টিয়ান স্টাবস, উইয়ান মুল্ডার ও ডেভিড বেডিংহামের সঙ্গে। যারা কিনা পাঁচ নম্বরে ব্যাটিং করতে পারেন।

গত দুই মাসে সাউথ আফ্রিকার পঞ্চম ক্রিকেটার হিসেবে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ডি জর্জি। সেই তালিকায় আছেন কাগিসো রাবাদা, কিউনা মাফাকা, ওটিনিয়েল বার্টম্যান ও লুঙ্গি এনগিডি। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ক্রিকেটারদের মধ্যে সেরে ওঠার পথে রাবাদা।

ডারবান টেস্টে তাকে পাওয়া যাবে কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে। এনগিডি, বার্টম্যান ও মাফাকার কাউকেই পুরো সিরিজে পাওয়া যাবে না। তবে বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল শুরু হবে প্রস্তুতি ম্যাচ। এরপর ৯ অক্টোবর শুরু প্রথম টেস্ট।

আরো পড়ুন: