নাহিদকে অর্ধেক ফিট অবস্থায় খেলাবে না বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয় নাহিদ রানাকে। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসারকে সতর্কতার সাথে ব্যবহার করতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এর আগেও বাংলাদেশে সেরা ফর্মে থাকা অবস্থায় পেসারদের ইনজুরির ঘটনা ঘটেছে। তাই নাহিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। সে কারণেই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই নাহিদকে খেলাবেন কিনা তা এখনও নিশ্চিত নন তিনি।