সিরিজ জিতেও খুশি নন গিল

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
শুভমান গিল, ফাইল ফটো
শুভমান গিল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিরিজ জিতেছে ভারত। সিরিজ়ের সেরা ক্রিকেটারও হয়েছেন অধিনায়ক শুভমান গিল। তবে সাফল্যের পরও পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। সিরিজ় শেষে দলের তিনটি জায়গায় উন্নতির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ভারত অধিনায়ক।

গিলের মতে, বেশ কিছু জায়গায় ভারত ঠিকঠাক করেছে। তবে কয়েকটি দুর্বলতা দ্রুত কাটিয়ে উঠতে হবে। দলের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে ফিল্ডিংকে দেখছেন শুভমন। তাঁর মতে, একের পর এক ক্যাচ হাতছাড়া হয়েছে।

পাশাপাশি শেষের দিকের ওভারের বোলিং নিয়েও সন্তুষ্ট নন তিনি। এ ছাড়া ব্যাটিংয়ে পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক নাকি রক্ষণাত্মক খেলতে হবে, সেটিও আরও ভালোভাবে বুঝতে হবে বলে মনে করেন ভারত অধিনায়ক।

তিনি বলেন, 'অনেকগুলো জায়গা ঠিক আছে। কিন্তু এখনও কয়েকটা জায়গায় উন্নতির সুযোগ আছে। সেগুলো তাড়াতাড়ি ঠিক করতে হবে।'

'সবচেয়ে খারাপ অবস্থা ফিল্ডিংয়ের। প্রচুর ক্যাচ ছেড়েছি। ফিল্ডিং ভাল করতেই হবে। আমাদের ডেথ বোলিংও ঠিক ভাবে হচ্ছে না। উন্নতি করতে হবে। ব্যাটিংয়ের সময় আক্রমণ করব, না রক্ষণাত্মক খেলব, সেটাও অনেক সময় বুঝতে পারছি না। এই জায়গাগুলো ভালো করতে হবে।'

সিরিজ়ের শেষ ম্যাচে ৩৫১ রান করেও হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচে জয়ের আশা করেছিলেন শুভমন। কিন্তু মন্থর বোলিংয়ের কারণে শেষ দিকে ৩০ গজের বৃত্তের মধ্যে অতিরিক্ত ফিল্ডার রাখতে হয়। এর সঙ্গে শিশিরও বোলারদের কাজ কঠিন করে তোলে।

ভারত অধিনায়ক বলেন, 'আমরা অনেক রান করেছিলাম। ভেবেছিলাম, জিততে সমস্যা হবে না। কিন্তু মন্থর বোলিংয়ের জন্য শেষ দিকে অতিরিক্ত ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভিতরে রাখতে হল। পাশাপাশি শিশির পড়ায় বোলারদের কাজটা অনেক কঠিন হয়ে গেল।'

মাঝের ওভারে কুলদীপ যাদব ভালো বল করলেও তাকে শেষের ওভারের জন্য রেখে দিয়েছিলেন গিল। পরে শেষ দুই ওভারে রান দেন কুলদীপ। গুরনুর ব্রার চোট পাওয়ায় বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।

তার ভাষায়, 'আমরা বুঝতে পারছিলাম না গুরনুর ফিরতে পারবে কি না। কুলদীপ উইকেট নেয়। তাই ওর কয়েক ওভার শেষের জন্য রেখে দিয়েছিলাম। সেটা কাজে লাগল না।'

আরো পড়ুন: