আমাদের প্রধান লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: গিল
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে ভারত। এর আগে ভারতের প্রস্ততি নিয়ে খোলামেলা কথা বলেছেন অধিনায়ক শুভমান গিল। তিনি জানিয়েছেন ভারতের প্রধান লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা। শ্রীলঙ্কা সিরিজ থেকেই সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় তার দল।