বিশেষ করে বর্তমান টি-টোয়েন্টি দলে একাধিক বাঁহাতি ব্যাটসম্যান থাকায় তার মতো ডানহাতি ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা আরও বেশি বলে ধারণা তার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের টিম ম্যানেজমেন্টের উচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ককে সুযোগ দেয়া, এমনটাই মন্তব্য করেছেন তিনি।
ইরফান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘বর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলে যেসব বাঁহাতি ব্যাটসম্যান আছে, তা আরও একটি কারণ যে ভবিষ্যতে টিম ইন্ডিয়ার রাজত পাতিদারের দিকে নজর দেয়া উচিত। আমি সত্যিই আশা করি সে সুযোগ পাবে, বিশেষ করে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে পরীক্ষানিরীক্ষা করার যথেষ্ট সময় এখনো আছে।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত আগে ব্যাট করে ৭ উইকেটে ১৯০ রান করে। শুরুটা দারুণ হলেও পাওয়ার প্লেতে ৬৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর তারা আর দুইশ রান স্পর্শ করতে পারেনি।
জবাবে ইংল্যান্ড চার উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে। জ্যাকব বেথেল অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন হ্যারি ব্রুক ও টম ব্যান্টন।
বেথেলের ইনিংসের প্রশংসা করে পাঠান বলেন, ‘জ্যাকব বেথেল একজন মানসম্পন্ন খেলোয়াড়। বিশ্বকাপের সেমিফাইনালে সে আমাদের প্রায় হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতিতে ফেলেছিল। আজ রান তাড়ায় সে বড় এক ওভারের অপেক্ষায় ছিল। একবার সেই সুযোগ পেতেই ম্যাচ শেষ হয়ে যায়। ভারতের উচিত ছিল ২০০ রানের বেশি করা, বিশেষ করে তাদের শুরুটা যেভাবে হয়েছিল।’