অক্ষরকে একাদশে ফিরিয়ে সূর্যকুমারকে তিনে চান ইরফান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে ভারত। তারা হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচের পরই ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনা হচ্ছে প্রবল। এবার সাবেক ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন বাঁচা মরার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ নম্বরে ব্যাটিং করা উচিত সূর্যকুমার যাদবের।