দলে বড় চমক পেসার ইসি ওং। অধিনায়ক হিসেবে যথারীতি আছেন ন্যাট সিভার-ব্রান্ট। সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গেছেন তিনি। ওংয়ের সঙ্গে স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ১৮ বছর বয়সী স্পিনার টিলি কোর্টিন-কলম্যান।
এ ছাড়া লরেন ফাইলার ও অ্যালিস ক্যাপসি আছেন, যারা এই বছর বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলবেন। সারের ড্যানি ওয়াট-হজ খেলবেন নিজের অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপে চার্লি ডেনকে সহ-অধিনায়ক করা হয়েছে।
অলরাউন্ডারদের সমৃদ্ধ এই দলে পেসার লরেন বেল নেতৃত্ব দেবেন বোলিং আক্রমণে। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে শিরোপা জেতানো অধিনায়ক শার্লট এডওয়ার্ডস এখন দলের প্রধান কোচ।
১২ জুন এজবাস্টনে শুরু হওয়া এই টুর্নামেন্টে তার হাতে থাকবেন টি-টোয়েন্টি ৯৬০টিরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়রা। দলে সুযোগ পাওয়া বাকি প্রায় নিয়মিত মুখ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
ন্যাট সিভার-ব্রান্ট, লরেন বেল, অ্যালিস ক্যাপসি, টিলি কোর্টিন-কলম্যান, চার্লি ডেন, সোফিয়া ডাঙ্কলি, সোফি একলস্টোন, লরেন ফাইলার, ড্যানি গিবসন, অ্যামি জোন্স, ফ্রেয়া কেম্প, হিদার নাইট, লিনসি স্মিথ, ইসি ওং এবং ড্যানি ওয়াট-হজ।