বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে ভারতের আরেকটি দুঃসংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
জসপ্রিত বুমরাহ
জসপ্রিত বুমরাহ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামতে চলেছে ভারত। মুম্বাইয়ে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। যদিও এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। এই ম্যাচে মাঠে নাও দেখা যেতে পারে তারকা পেসার জসপ্রিত বুমরাহকে।

পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের অনুশীলনে অংশ নেননি বুমরাহ। শরীর খারাপ লাগা এবং হালকা জ্বর থাকায় তিনি নেটে বোলিংও করেননি। যদিও বুমরাহর গুরুতর কোনো সমস্যা নেই বলে জানা গেছে।

যদিও বিশ্বকাপের আসরে বুমরাহকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে চাইবে না ভারত। বুমরাহ না খেললে ভারতের একাদশে জায়গা পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে মোহাম্মদ সিরাজ। শুক্রবার সন্ধ্যায়ই তিনি দলে যোগ দিয়েছেন।

গতি ও অভিজ্ঞতার দিক থেকে বুমরাহর সম্ভাব্য বিকল্প ধরা হচ্ছে তাকেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর ১২ ফেব্রুয়ারি ভারতের প্রতিপক্ষ নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ।

যদিও পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছে। তবে ভারত অবশ্য এই ম্যাচের জন্য সবরকমের প্রস্তুতি নিয়ে রাখছে। এদিকে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ভারত।

প্রস্তুতি ম্যাচে হাঁটুর চোটে পড়ে ছিটকে গেছেন হার্শিত রানা। তার বিকল্প হিসেবেই সুযোগ পেয়েছেন সিরাজ। এখন দেখার বিষয় ভারত কেমন বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামে।

আরো পড়ুন: