পুরোনো ফরম্যাটে ফিরতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব
সহযোগী সদস্য দেশগুলোর জন্য আবারও গ্লোবাল কোয়ালিফায়ার চালু করার পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (৩০ মে) ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির সদস্যদের বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং ভবিষ্যতের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গ্লোবাল কোয়ালিফায়ার পুনর্বহালের সিদ্ধান্ত নীতিগতভাবে গৃহীত হয়েছে বলে জানা গেছে।