চেন্নাইয়ের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন অশ্বিন। পরে নিজের শেষ মৌসুমে আবারও এই দলে ফিরেছিলেন তিনি। ফ্লেমিং গত মাসে দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালনের পর চেন্নাইয়ের কোচের পদ ছাড়েন। এরপর ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।
গুঞ্জন আছে, ফ্লেমিংয়ের উত্তরসূরি হিসেবে অ্যান্ড্রু ফ্লিনটফ ও ব্রেন্ডন ম্যাককালামই হতে পারেন চেন্নাইয়ের পরের কোচ। তবে অশ্বিনের নিজের পছন্দ মরগান, 'অ্যান্ড্রু ফ্লিনটফ ও ব্রেন্ডন ম্যাককালামের মতো নামগুলো শোনা যাচ্ছে। ফ্লেমিং ইংল্যান্ডে চলে যাবেন আর ম্যাককালাম এখানে আসবেন- এটা ভালো একটা পরিবর্তন হতে পারে। তবে আমার মনে হচ্ছে, চেন্নাইয়ের প্রধান কোচ হিসেবে সেই ইংরেজ হতে পারেন ইয়ন মরগান।'
ফ্লেমিংয়ের উত্তরসূরি নির্ধারণকে গুরুত্বপূর্ণ মনে করছেন অশ্বিন। কারণ দলবদলের সময়সীমা চললেও এখনো প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি চেন্নাই। তার মতে, নতুন কোচের পরিকল্পনা না জেনে খেলোয়াড় নিয়ে সিদ্ধান্ত নেয়া কঠিন হতে পারে।
অশ্বিন বলেন, 'দলবদলের সময়সীমা চলছে, এটা মনে রাখতে হবে। একই সঙ্গে চেন্নাই এখনো কোচ ছাড়াই আছে। এ কারণে খেলোয়াড় অদলবদল নিয়ে আলোচনা করাও কঠিন।
চেন্নাইয়ের হয়ে হার্দিক পান্ডিয়া, খলিল আহমেদ ও শিবম দুবেকে ঘিরে সম্ভাব্য অদলবদলের আলোচনা চলছে। তবে নতুন কোচ দায়িত্ব নেয়ার পর এসব খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, সেটি বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করেন অশ্বিন।
'নতুন কোচ হয়তো মনে করতে পারেন, খলিল বা দুবের কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে আনা সম্ভব। ভুলে গেলে চলবে না, দুই-তিন বছর আগে চেন্নাইয়ের হয়েই দুবে দুর্দান্ত ছন্দে খেলেছেন।'