আমাদের আস্থা ছিল, লিটন দারুণ কিছু করবে: নান্নু

লিটন দাস
লিটন দাস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লিটন দাসের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার অভাবে সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল এই উইকেটরক্ষক ব্যাটারকে। সেই বাজে সময় কাটিয়ে লিটন এখন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক। লাল বলেও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন তিনি। এ কারণে টেস্ট দলে তার জায়গা নিয়ে অনেকেই সমালোচনা করছিলেন। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। এমনকি সেঞ্চুরি হাফ সেঞ্চুরির পর ৯টি ডিসমিসাল করে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

রানের ধারায় ফিরে বাংলাদেশের ড্র করা ম্যাচে ম্যাচসেরা হয়েছেন লিটন। প্রথম ইনিংসে কে রান করেই রসিকতার ছন্দে ব্যাট উচিয়ে ধরেছিলেন তিনি। সেই ইনিংসে নেমেছিলেন তিনি ৫৩ রানে। পরের ইনিংসে সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি মনে করেন প্রতিটি প্রতিভাবান ক্রিকেটারের পাশে দাঁড়ানো উচিত।

লিটনের প্রতিও এ কারণেই আস্থা ছিল সেই সময়ের টিম ম্যানেজমেন্টের। এ প্রসঙ্গে নান্নু বলেন, 'যেকোনো প্রতিভাবান ক্রিকেটারের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। লিটনের যে সামর্থ্য, সেটি শুরু থেকেই শনাক্ত করা কঠিন ছিল। সে আমাদের অন্যতম সেরা একজন ক্রিকেটার। তার টেকনিক ও গেম সেন্স নিয়ে কারও কোনো সংশয় নেই। আমাদের আস্থা ছিল, একটা সময় সে দেশের জন্য দারুণ কিছু করবে।'

ক্রিকেটারদের ক্যারিয়ারে উত্থান পতনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন নান্নু। তার বিশ্বাস লিটন যেভাবে ঘুরে দাটিয়েছেন তিনি আগামী কয়েক বছর দেশের হয়ে আরও ভালো খেলবে। তবে বাজে ফর্মে থাকার সময় তাদের প্রতি আস্থা রাখার পরামর্শ দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, 'যেকোনো ক্রিকেটারের ক্যারিয়ারেই উত্থান-পতন থাকে। ওই সময়টায় একজন খেলোয়াড় কতটা সমর্থন পাচ্ছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। সেই হিসেবে লিটনেরও মাঝখানে খারাপ সময় গেছে, কিন্তু এখন সে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আশা করি, আগামী কয়েক বছর সে দেশের হয়ে আরও ভালো খেলবে। এটাই আমরা সবাই চাচ্ছি।'

আরো পড়ুন: