বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হলেন নান্নু
চট্টগ্রাম বিভাগে মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নির্বাচন করার কথা ছিল শরীফুল ইসলাম ও মঈন উদ্দীন চৌধুরীর। তবে শেষ মুহূর্তে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল। ফলে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন নান্নু ও মঈন।