ম্যাচের পঞ্চম দিনের সকাল সেশনেই জয় নিশ্চিত করে টাইগাররা। শেষ তিনটি উইকেট দ্রুত তুলে নিয়ে পাকিস্তানকে অলআউট করে দেন বাংলাদেশের বোলাররা। পুরো ম্যাচজুড়েই ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে স্বাগতিকরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণ পাকিস্তানকে ম্যাচে ফিরতে দেয়নি।
এই জয়ের মাধ্যমে সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের অন্যতম স্মরণীয় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে এই জয়ের পর টেস্ট র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে গেছে বাংলাদেশ। ইতিহাসে এবারই প্রথম সাত নম্বরে উঠলো বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে সাতে উঠেছে বাংলাদেশ।
সাতে ওঠার পথে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের নতুন অবস্থান আট এবং ওয়েস্ট ইন্ডিজের নতুন অবস্থান ৯ নম্বরে।