দ্বিতীয় সারির দল বলে কিছু নেই: সিমন্স

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
সংবাদ সম্মেলনে ফিল সিমন্স, ক্রিকফ্রেঞ্জি
সংবাদ সম্মেলনে ফিল সিমন্স, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। পাশাপাশি এক ঝাঁক তারকা ক্রিকেটারও আসছেন না বাংলাদেশ সফরে। এমন অবস্থায় মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্সের মতো তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন।

দ্বিতীয়বার নিউজিল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক ও জেইডেন লেনক্স। পাশাপাশি তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনারও বাংলাদেশ সফরে কিউইদের চমক। তবে এই তারুণ্য নির্ভর দলকে কোনোভাবেই দ্বিতীয় সারির দল মানতে নারাজ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

তিনি আদতে কোনো আন্তর্জাতিক দলকেই দ্বিতীয় সারির দল মানতে নাজার। নিউজিল্যান্ড নিজেদের সেরা প্রতিভাবানদেরকেই বাংলাদেশ সফরে পাঠিয়েছে বলে বিশ্বাস বাংলাদেশ কোচের। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমি দ্বিতীয় সারির দল বলতে কিছু জানি না। যেকোনো দেশ থেকে যে দলই আসুক না কেন, সেটিই তাদের সেরা দল; বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশ যেখানে সবসময় নতুন প্রতিভা উঠে আসে।'

নিউজিল্যান্ডের ক্রিকেটারদের একাংশ ব্যস্ত ছিলেন শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে সিরিজে। সেখান থেকেই অনেকেই এসেছেন বাংলাদেশে। বাকিরা ব্যস্ত সময় কাটিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। তাই অভিজ্ঞতার দিক থেকে তাদের পিছিয়ে রাখার কোনো সুযোগ দেখছেন না এই টাইগার কোচ।

কিউই ক্রিকেটারদের নিয়ে সতর্ক অবস্থানে থেকে তিনি বলেছেন, 'এখানকার খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছে, তাই তারা বেশ অভিজ্ঞ। আন্তর্জাতিক ম্যাচ না খেললেও তারা অনেক ক্রিকেট খেলেছে। তাই আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় দল বলে কিছু নেই।'

বাংলাদেশের পেস এবং স্পিন বিভাগ আগের চেয়ে অনেক শক্তিশালী। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেই এর প্রমাণ মিলেছে। তাই ভালো উইকেটেই খেলার আশায় আছেন সিমন্স। তিনি যোগ করেন, 'আমরা চেষ্টা করছি ভালো উইকেট পেতে কারণ আমি মনে করি যখন আপনি ভালো উইকেটে খেলবেন, আপনার দল দ্রুত উন্নতি করবে। তাই আমরা যথাসম্ভব ভালো উইকেট পাওয়ার চেষ্টা করছি।'

আরো পড়ুন: