এক ম্যাচ হারলেই আত্মবিশ্বাস বদলে যায় না: সিমন্স
টানা পাঁচটি টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড সঙ্গে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। দারুণ ফর্মে থাকা বাংলাদেশকে ইনিংস ব্যবহারে হারিয়ে টেস্টের উল্টো পিঠটাও দেখিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। এমন হার হতাশ করেছে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সকে।