গ্লোবার সুপার লিগে (জিএসএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ আগে ব্যাটিংয়ের নেমে দুই হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৭১ রান করে লাহোর কালান্দার্স। এরপর বল হাতে পার্থ স্কোর্চার্সকে ১৫৫ রানে আটকে নিয়ে ১৬ রানের জয় তুলে নিয়েছে লাহোর। যদিও এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন।
গ্লোবাল সুপার লিগকে (জিএসএল) সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে লাহোর কালান্দার্স। গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দলটির নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ক্রিকেটার ও পাকিস্তানের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে নিজেদের দল সাজিয়েছে পিএসএলের দলটি।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগামী আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন পারভেজ হোসেন ইমন। টুর্নামেন্টটি খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি পত্রও (এনওসি) পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। পারভেজ ইমনকে রেখে জিএসএলের জন্য দল ঘোষণা করেছে লাহোর।
অনেকটা নীরবেই শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের তৃতীয় আসর। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও এবার তুলনামূলক কম। কারণ, আগের দুই আসরের মতো এবার টুর্নামেন্টে নেই কোনো বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি। তবে দল না থাকলেও বাংলাদেশ থেকে থাকছেন একজন প্রতিনিধি।
গ্লোবাল সুপার লিগের (পিএসএল) আগামী আসরে অংশ নেবে লাহোর কালান্দার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি পত্র পেলে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে। পিএসএলের চলতি মৌসুমে লাহোরের হয়ে খেলায় তাদের দুজনেরই সুযোগ থাকছে।
মুলতান সুলতান্সের বিপক্ষে পাওয়া চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের বদলি হিসেবে চারিথ আসালাঙ্কাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথম দুই ওভারে আঁটসাঁট বোলিং করা মুস্তাফিজুর রহমান কোটার শেষ ওভারে ৩ বলে নিলেন ২ উইকেট। একটা সময় খরুচে মনে হলেও বাঁহাতি পেসার শেষটা করেছেন দারুণভাবে। পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ৩০ রান খরচায় শিকার করেছেন দুইটি উইকেট। মুস্তাফিজের মতো বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। দুজনই নিজেদের প্রথম ওভারে এসে উইকেটের দেখা পেয়েছেন।
মোহাম্মদ নাইম, আব্দুল্লাহ শফিকদের ব্যর্থতার পরও একশ ছুঁতে পেরেছিল লাহোর কালান্দার্স। তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে জেতার জন্য মোটেও যথেষ্ট ছিল না। একশ রান নিয়ে শাহীন আফ্রিদি-মুস্তাফিজুর রহমানদের লড়াইয়ের সুযোগও ছিল না। ডেভন কনওয়ের হাফ সেঞ্চুরির সঙ্গে মোহাম্মদ ফাইকের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটের সহজ জয়ই পেয়েছে ইসলামাবাদ। লাহোরের হারের দিনে বলার মতো কিছু করতে পারেননি মুস্তাফিজও। খানিকটা আঁটসাঁট বোলিং করলেও দুই ওভারে দুইটি বাউন্ডারি হজম করে খরচা করেছেন ১৬ রান। উইকেটের দেখাও মেলেনি বাংলাদেশের তারকা পেসারের।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তারকা পেসার ওভারপ্রতি দিয়েছেন ৬.৯০ রান। এমন পারফরম্যান্সে মুস্তাফিজের উপর আত্মবিশ্বাস ও ভরসা বেড়েছে লাহোর কালান্দার্সের। ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর ও কর্ণধার সামিন রানাও সোজাসাপ্টা বললেন, ফিজ যদি বোলিংয়ে থাকে তাহলে লাহোর সবসময়ই ম্যাচে থাকবে।
প্রথম দুই ম্যাচে চার নম্বরে ব্যাট করেছেন পারভেজ হোসেন ইমন। যদিও বল টেম্পারিং কান্ডে ফখর জামানের নিষেধাজ্ঞার কারণে তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পান বাংলাদেশের এই ওপেনার। ওপেনিংয়ে সুযোগ পেয়েই করেন বাজিমাত। মুলতান সুলতান্সের বোলারদের ওপর ঝড় চালিয়ে মাত্র ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ইমন।
বল টেম্পারিং কান্ডে ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফখর জামান। পিএসএলের শুরুর দিকে লাহোর কালান্দার্সের হয়ে ইনিংস শুরু করেছেন ফখর ও মোহাম্মদ নাইম। ফলে মুলতান সুলতান্সের বিপক্ষে সেই জুটিতে পরিবর্তন ছিল নিশ্চিত। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে লাহোরের হয়ে ওপেনিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন ও নাইম।