ছক্কা মেরে বল ছাদে পাঠালেন ইমন

গ্লোবাল সুপার লিগ
লাহোর কালান্দার্স
লাহোর কালান্দার্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে মাঠে নামছে লাহোর কালান্দার্স। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাহোরের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। প্রথম ম্যাচে ৯ বলে মাত্র ৩ রান করলেও ভাইপার্সের বিপক্ষে একাদশে আছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন।

ছক্কা মেরে বল ছাদে পাঠালেন ইমন

প্রথম ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে শুরুটা ভালো হয়েছে বাঁহাতি ব্যাটারের। শ্যামল হুসেইন, শায়ান জাহাঙ্গীর ও আব্দুল্লাহ শফিকের বিদায়ের পর হাল ধরেছেন তিনি। ফারহান ইউসুফকে সঙ্গে নিয়ে লাহোরকে টানছেন পারভেজ। এখনো পর্যন্ত ১৩ বলে ২০ রান করেছেন তিনি। মাঝে শাদাব খানের বলে ছক্কা মেরে বল ছাদে পাঠিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

আরো পড়ুন: