পারভেজ ইমন-ব্রেসওয়েলদের নিয়ে লাহোরের শক্তিশালী স্কোয়াড

জিএসএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগামী আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন পারভেজ হোসেন ইমন। টুর্নামেন্টটি খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি পত্রও (এনওসি) পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। পারভেজ ইমনকে রেখে জিএসএলের জন্য দল ঘোষণা করেছে লাহোর।

গায়ানার টুর্নামেন্টে লাহোরের হয়ে খেলবেন মাইকেল ব্রেসওয়েল, শায়ান জাহাঙ্গীর ও ডেলানো পোটজিটারের মতো বিদেশিরা। স্থানীয় ক্রিকেটার হিসেবে স্কোয়াডে আছেন আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইম, শ্যামল হুসাইন, শাহাব খান, ফারহান ইউসুফ, আলী সাব্বির, উসামা মীর এবং মেহরান মুমতাজ।

২৩ জুলাই পর্দা উঠছে জিএসএলের আগামী আসরের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ১লা আগষ্ট হবে টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনাল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন হিসেবে জিএসএলে খেলার সুযোগ পেয়েছে লাহোর।

লাহোরের পাশাপাশি জিএসএলে অংশ নেবে বিগ ব্যাশের পার্থ স্কচার্স, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ডেজার্ট ভাইপার্স, মেজর লিগ ক্রিকেটের সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস এবং ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএ) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

২৩ জুলাই পার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি। ২৪ জুলাই ভাইপার্স, ২৬ জুলাই গায়ানা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে, ২৯ জুলাই।


লাহোর কালান্দার্স— পারভেজ হোসেন ইমন, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইম, শ্যামল হুসাইন, মাইকেল ব্রেসওয়েল, শাহাব খান, ফারহান ইউসুফ, ডেলানো পোটজিটার, আলী সাব্বির, উসামা মীর, শায়ান জাহাঙ্গীর এবং মেহরান মুমতাজ।

আরো পড়ুন: