জিএসএলের আগামী আসরে ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) থেকে স্বাগতিক হিসেবে সুযোগ পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। স্বাগতিকদের বাইরে বিগ ব্যাশের পার্থ স্কচার্স ও ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্সের অংশগ্রহণও নিশ্চিত করেছে আয়োজকরা। চতুর্থ ফ্র্যাঞ্চাইজি হিসেবে সুযোগ পেয়েছে লাহোর। দ্বিতীয়বারের মতো গায়ানার টুর্নামেন্টে খেলবে তারা।
পিএসএলের বর্তমান চ্যাম্পিয়নরা এখন ব্যস্ত সময় পার করছে পাকিস্তানের লিগে। চলতি আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন মুস্তাফিজ ও পারভেজ ইমন। মাত্র তিনটি ম্যাচ খেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পারভেজ। চোটের কারণে ছিটকে যাওয়ার আগে মুলতান সুলতান্সের বিপক্ষে মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পিএসএলের মাঝ পথেই দেশে ফিরেছেন মুস্তাফিজ। দেশে ফেরার আগে পাঁচ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। ওয়ানডে সিরিজ শেষে আবারও পাকিস্তানে যেতে পারেন তিনি। দুজনই লাহোরের হয়ে খেলায় তাদের সুযোগ থাকছে জিএসএলে ফ্র্যাঞ্চাইটির প্রতিনিধিত্ব করার। তবে যদি কিন্তুর কিছু ব্যাপার আছে। আগামী ২৩ জুলাই পর্দা উঠবে জিএসএলের তৃতীয় আসরের।
টুর্নামেন্টের ফাইনাল হবে ১লা আগষ্ট। ওই টুর্নামেন্টের সময় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যদি জাতীয় দলের স্কোয়াডে থাকলে তাদের গায়ানার টুর্নামেন্টে খেলার সম্ভাবনা ক্ষীণ। যদিও বিসিবি সম্প্রতি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে আরও বেশি ছাড় দেওয়ার নীতি গ্রহণ করেছে। এমনটা হলে তাদের কাউকে দেখেও যেতে পারে।