এর মধ্যে লাহোরে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। মুস্তাফিজ প্রায় প্রতি ম্যাচেই মিতব্যয়ী বোলিং করে দলটির জয়ে ভূমিকা রাখছেন।
টসে হেরে আগে ব্যাটিংয়ে মুস্তাফিজ-ইমনদের লাহোর-
বৃষ্টি কারণে প্রায় এক ঘন্টা মাঠ ঢেকে রাখা হয়েছিল। এরপর আরও আধা ঘন্টা পাড় হয়েছে মাঠ তৈরির জন্য। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুলতান সুলতান্স অধিনায়ক অ্যাস্টন টার্নার।
থেমেছে বৃষ্টি, সরিয়ে নেয়া হয়েছে বড় কাভার-
ম্যাচ শুরুর সময় থেকে ঘণ্টা খানেক পরেও মাঠ খেলার জন্য উপযুক্ত করতে পারেননি গ্রাউন্ডসম্যানরা। যদিও এরই মধ্যে মাঠের বড় কাভার সরিয়ে নেয়া হয়েছে। থেমেছে বৃষ্টিও।
জানা গেল ম্যাচ শুরুর সময়, কমে গেল ওভার-
ঘণ্টা খানেকের বৃষ্টিতে লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান্সের মধ্যকার ম্যাচের ওভার কাটা হয়েছে। জানা গেছে ১৩ ওভারে হবে ম্যাচ। স্থানীয় সময় সাড়ে ৮টায়- বাংলাদেশ সময় সাড়ে ৯টায় টস। আর পৌনে ৯টায় খেলা শুরু। যা বাংলাদেশ সময় অনুযায়ী পৌনে ১০টা।