ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠনের পরামর্শক হলেন রশিদ
ওয়ার্ল্ড ক্রিকেটার্স এসোসিয়েশনের (ডব্লিউসিএ) খেলোয়াড় উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বিশ্বজুড়ে ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করা ডব্লিউসিএ নিজেদের কার্যক্রম আরো সম্প্রসারণ করতে সম্প্রতি তাদের উপদেষ্টা কমিটি নতুন করে সাজিয়েছে। সেখানে রশিদের সাথে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডসহ আছে আইসিসির সহযোগী দেশ ইতালির ক্রিকেটাররাও।