বাংলাদেশ-আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা জিম্বাবুয়ের

ত্রিদেশীয় সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই সিরিজে দলটির নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

পিঠের চোট থেকে সেরে না ওঠায় ওয়ানডে দলে নেই রিচার্ড এনগারাভা। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন রাজা। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দলের বেশির ভাগ ক্রিকেটারই আছেন এবারের স্কোয়াডে। তবে ইনোসেন্ট কাইয়া ও গ্রায়েম ক্রেমারের জায়গায় দলে এসেছেন তাফাদজওয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসা।

ব্যাটিংয়ে অভিজ্ঞদের সঙ্গে তরুণদেরও রেখেছে জিম্বাবুয়ে। রাজার সঙ্গে আছেন ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন ব্লেসিং মুজারাবানি। দলে রয়েছেন ব্র্যাড ইভান্স, আর্নেস্ট মাসুকু ও নিউম্যান ন্যামহুরি। স্পিন বিভাগে আছেন ওয়েলিংটন মাসাকাদজা ও মাসেকেসা।

১৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। ১৯ অক্টোবর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ২৩ অক্টোবরের ফাইনালে।

ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপর ৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট শুরু ১৩ নভেম্বর। পুরো সফর শেষ হবে ১৭ নভেম্বর।

জিম্বাবুয়ের ওয়ানডে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারেন, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আর্নেস্ট মাসুকু, নিউম্যান ন্যামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারেন, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, কুনদাই মাতিগিমু, নিউম্যান ন্যামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।

আরো পড়ুন: