প্রথমবার বাংলাদেশের ওয়ানডে দলে আলিস, ফিরতে পারলেন না নাহিদ

ত্রিদেশীয় সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে দলে ছিলেন লিটন দাস। দলের সঙ্গে জিম্বাবুয়েতেও গিয়েছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। তবে চোট থেকে সেরে উঠতে না পারায় একটি ম্যাচেও খেলতে পারেননি। এমনকি তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে যাওয়ার কথাও জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চোট কাটিয়ে বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন লিটন। কিছুদিন আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে পূর্ণকালীন হিসেবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিচ্ছেন লিটন। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেলার সময় চোটে পড়েছিলেন নাহিদ রানা।

চোট কাটিয়ে ত্রিদেশীয় সিরিজ দিয়ে ফেরার কথা ছিল ডানহাতি পেসারের। তবে চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় ফিরতে পারলেন না তিনি। নাহিদের বদলি হিসেবে প্রথমবার বাংলাদেশের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম। ২০২৪ সালে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন তিনি।

যদিও চোটের কারণে বাংলাদেশের হয়ে খেলা হয়নি তার। কদিন আগে এশিয়ান গেমস দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে আলিসের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার সময় চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। ত্রিদেশীয় সিরিজে ফেরানো হয়েছে তাকে।

মুস্তাফিজের বদলি হিসেবে জিম্বাবুয়েতে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাকে রাখা হয়নি এই সিরিজে। বাংলাদেশের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, জিম্বাবুয়ের বিপক্ষে। ২১ অক্টোবর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল ২৩ অক্টোবর ফাইনাল খেলবে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং আলিস আল ইসলাম।

আরো পড়ুন: