এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে সিরিজের একটি ম্যাচ কমিয়ে আনা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ওমানে পৌঁছেছে আফগানিস্তান দল।
আগামী ১৬ অক্টোবর শুরু হবে দুই দলের এই সিরিজটি। শেষ হবে ২৩ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে ওমানের সঙ্গেও দুই ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান দল।
ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ৩০ অক্টোবর। প্রাথমিক সূচি অনুযায়ী বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ১৩ অক্টোবর। তবে ভিসা জটিলতার কারণে সিরিজটি নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি।
বাংলাদেশ ও আফগানিস্তানের যুবাদের সব কটি ম্যাচই হওয়ার কথা ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করছে আফগানিস্তান।
আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হবে যুব এশিয়া কাপ, ফাইনাল ১৪ নভেম্বর। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল উঠবে পরের পর্বে।