শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলাম: রিঙ্কু
৩১ রানে ৪ উইকেট, এমন চাপে যখন দল, তখনই ব্যাটিংয়ে নামেন রিঙ্কু সিং। সেখান থেকে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন তিনি। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করেই ১৫৫ রানের লড়াই করার মতো সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স।
৩১ রানে ৪ উইকেট, এমন চাপে যখন দল, তখনই ব্যাটিংয়ে নামেন রিঙ্কু সিং। সেখান থেকে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন তিনি। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করেই ১৫৫ রানের লড়াই করার মতো সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের এবারের মৌসুমে এখনও মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। আসরের শুরুতে চোটের কারণে বাইরে ছিলেন। ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসের ছন্দ নষ্ট করতে চান না বলেই ধোনি এখনও মাঠে নামছেন না বলে মনে করেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেই ধোনিকে মাঠে দেখা যেতে পারে বলেও অনুমান করেন ধোনির এই দীর্ঘদিনের সতীর্থ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন নিকোলাস পুরান। আট ইনিংসে মাত্র ৮২ রান নিয়ে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের একাদশে নিজের জায়গাটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তিনি। সাথে আবার সুপার ওভারে পুরানের পরিসংখ্যান আরো করুণ। এমন অবস্থায়ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের সুপার ওভারে পুরানের ওপরই আস্থা রাখেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে বল হাতে নিয়ন্ত্রিত ছিলেন সুনীল নারিন। কলকাতার বোলারদের মধ্যে একমাত্র তিনিই ওভারপ্রতি ছয়ের কম করে রান দেন। তাই ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, শেষ ওভারটি কাকে দেয়া হবে তা নিয়ে খুব একটা ভাবতে হয়নি কলকাতা নাইট রাইডার্সকে।
মাঠে ফেরার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে ভাগ্য যেন সঙ্গ দিল না, পুরোনো পেশির সমস্যাই আবার নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে তার সামনে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হিসেবে যুক্ত হয়েছেন তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। দুজনকেই দলে নেয়ার ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার। জানিয়েছেন দুজনই টেস্ট দলের ভাবনাতে ছিলেন।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) নিয়মিত পারফর্ম করছিলেন অমিত হাসান। ২০২৪-২৫ মৌসুম চলাকালীন তৎকালীন নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, অমিতকে বাংলাদেশ টেস্ট দলে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চান না তারা। গত দুই বছরেও আর সুযোগ আসেনি অমিতের। অবশেষে বাংলাদেশ টেস্ট দলের দুয়ার খুলল ডানহাতি ব্যাটারের জন্য।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে নাহিদ রানাকে ট্রাম্পকার্ড আখ্যা দিয়েছিলেন ফিল সিমন্স। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে ডানহাতি পেসার বাংলাদেশের সম্পদ। দেশের ক্রিকেটারদের মতো কিউই ক্রিকেটাররা একের পর এক প্রশংসায় ভাসিয়েছেন নাহিদরা। সতীর্থ তাসকিন আহমেদও কম গেলেন না। তবে ছন্দে থাকা নাজিদের যেন নজর না লাগে সেই চাওয়ার কথাও জানিয়ে রাখলেন তারকা এই পেসার। তাসকিন বিশ্বাস, এভাবে চলতে থাকলে নাহিদ বাংলাদেশকে অনেক কিছুই দেবেন।
নিউজিল্যান্ডের বড় তারকারা ব্যস্ত আইপিএল-পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে। বাংলাদেশে এরই মধ্যে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এসেছে তারা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল তারা। তবে সেই চমক ধরে রাখতে পারেনি দলটি।
সিরিজ জিতলেই বোনাস পেতেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা— হোক সেটা ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্টে। তবে সেই নিয়মে খানিকটা পরিবর্তন আনতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নতুন নিয়মে র্যাঙ্কিংয়ে শীর্ষ চারে থাকা দলের সঙ্গে সিরিজ জিতলেই কেবল বোনাস পাবেন কুশল মেন্ডিস-মাথিশা পাথিরানারা। সেরা চারের বাইরে থাকা দলের বিপক্ষে সিরিজ জিতলেও বোনাস পাবেন না তারা। উল্টো বাংলাদেশ কিংবা আফগানিস্তানের মতো র্যাঙ্কিংয়ের নিচের সারির দলের বিপক্ষে সিরিজ হারার দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে তাদের। এমন প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ ছিল ভারতেই। তবে উগ্রবাদীদের হুমকির মুখে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়, আইসিসিও বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়।
টি-টোয়েন্টিতে খুব বেশি ছন্দে নেই লিটন দাসের ব্যাট। যদিও সাম্প্রতিক সময়ে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে নিজের ব্যাটিং নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক। উইকেটে লম্বা সময় কাটিয়ে রানে ফিরতে চান এই ব্যাটার।