‘অবিশ্বাস্য প্রতিভা’ বৈভবকে দলে পেয়ে উচ্ছ্বসিত রাজস্থান
আইপিএলের নিলামে তাক লাগিয়েছেন বৈভব সুরিয়াভানশি। ভারতের ১৩ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য আইপিএল নিলামে নাম দিয়েই আলোড়ন তুলেছিলেন। সেটা আরেকবার দেখা গেল নিলামের টেবিলেও। অভিশ্বাস্য এই প্রতিভাকে দলে পেয়ে উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস।