ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে জাকের-রিজওয়ান-জিশান

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
জাকের আলী অনিক, ফাইল ফটো
জাকের আলী অনিক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২২ ও ২৩ অক্টোবর ঢাকার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশ।

প্রস্তুতি ম্যাচটি সামনে রেখে গত ১৯ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধিদল। গ্রাউন্ডস কমিটির প্রধানসহ প্রতিনিধিদলের সদস্যরা মাঠ, পিচ ও খেলোয়াড়দের জন্য থাকা সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। আন্তর্জাতিক দলের ম্যাচ আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।

প্রথমে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ দলের বিশেষ অনুরোধে তা কমিয়ে দুই দিন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। সফরকারী দলের জন্য ২৪ অক্টোবর রাখা হয়েছে বিশ্রামের দিন।

প্রস্তুতি ম্যাচকে ঘিরে স্টেডিয়ামসংলগ্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে। এই ম্যাচে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশ। সফরকারীদের জন্য বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষেত্রেও ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে।

প্রস্তুতি ম্যাচের পর দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম রবিন, জিশান আলম, কালাম সিদ্দিকী অলিন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহেরব, চৌধুরী মোঃ রিজওয়ান, আইচ মোল্লা, মোঃ শামীম হোসেন, আব্দুল হালিম, অনীক দেব বর্মা, ফাহাদ হোসেন, হোসেন, সান।

আরো পড়ুন: