আলাউদ্দিন বাবুর জাদুকরী বোলিংয়ে বরিশালকে সহজেই হারাল রংপুর
আলাউদ্দিন বাবুর অসাধারণ বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগে বরিশালকে সাত উইকেটে হারিয়েছে রংপুর। রংপুরের হয়ে এ দিন ৯ রান খরচায় একটি মেইডেন দিয়ে চারটি উইকেট নিয়েছেন আলাউদ্দিন। এরপর চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে কাঙ্ক্ষিত জয় পায় রংপুর। এ নিয়ে টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আরও শক্ত করে বসলো আকবর আলীর দল।