আবারও সারেতে ফিরলেন কেমার রোচ
কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য আবারও সারের জার্সিতে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। প্রথম চার রাউন্ডের জন্য তার সঙ্গে চুক্তি করেছে সারে। টানা পঞ্চম বছরের মতো সারের হয়ে খেলতে যাচ্ছেন অভিজ্ঞ এই পেসার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য আবারও সারের জার্সিতে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। প্রথম চার রাউন্ডের জন্য তার সঙ্গে চুক্তি করেছে সারে। টানা পঞ্চম বছরের মতো সারের হয়ে খেলতে যাচ্ছেন অভিজ্ঞ এই পেসার।
ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য সাউথ আফ্রিকার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে চুক্তি করেছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ার। টি-টোয়েন্টি ব্লাস্টের পাশাপাশি দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচেও পাওয়া যাবে ২১ বছর বয়সী ব্যাটারকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাম্পশায়ার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে এবার দল পাননি শার্দুল ঠাকুর। মৌসুম শুরুর আগমুহূর্তে মহসিন খানের ইনজুরিতে কপাল খুলে এই পেসারের। শুরুতে দল না পেয়ে অবশ্য ইংল্যান্ডে কাউন্টি খেলার পরিকল্পনা করেছিলেন তিনি।
গত ২৫ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। দেশসেরা এই ওপেনার সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন। আজ দুপুরের পর বাসায় ফিরেছেন তিনি।
নানান সময়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা করে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। সম্প্রতি ভারতের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে মন্তব্য করে আবারো আলোচনায় এসেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার এবং অভিনেতা। তিনি কোচ হলে রোহিতকে প্রতিদিন অন্তত ২০ কিলোমিটার করে দৌড়াতে বলতেন বলে জানিয়েছেন যোগরাজ।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় ১৮০ স্ট্রাইক রেটে ৫০০ রান করেছিলেন নিকোলাস পুরান। তাই এবারো এই ব্যাটারকে ২১ কোটি রূপিতে ধরে রেখেছিলো দলটি। চলতি আসরেও অনবদ্য ফর্মে আছেন ক্যারিবিয়ান এই উইকেটরক্ষক ব্যাটার। এখন পর্যন্ত মৌসুমে দুই ম্যাচ খেলেই হাঁকিয়েছেন ১৩টি ছক্কা।
জিম্বাবুয়ে ক্রিকেটে যেন সুদিন ফিরে এসেছে। সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। এমনকি ফেভারিট এই দুই দলকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও আয়োজন করতে যাচ্ছে রোডেশিয়ানরা।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারলেও শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শার্দুল ঠাকুরের অসাধারণ বোলিং পারফরম্যান্সের পর মিচেল মার্শ এবং নিকোলাস পুরানের হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে জিতেছে লক্ষ্ণৌ।
একের পর এক নিয়ম করেও ক্রিকেটে ব্যাটারদের আধিপত্য থামানো যাচ্ছে না। বিশেষ করে ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণে যেভাবে রান বন্যা হচ্ছে তাতে বোলারদের ক্যারিয়ারই শঙ্কার মুখে পড়ে যাচ্ছে। এমন অবস্থায় আইপিএলে বোলারদের মনোবিদ নেয়ার পরামর্শ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটার ইশান কিশান। ব্যাট হাতে দারুণ পারফর্ম করলেও নিজের উইকেটকিপিং নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে খোঁচা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতিই পেয়েছেন লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরুতে নাহিদকে পাবে তা তার দল। এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া এই পেসার তার দলের সঙ্গে যোগ দেবেন সপ্তাহ দুয়েক পর।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেননি সুনীল নারিন। আর তার জায়গায় সুযোগ পেয়েই বাজিমাত করেন কলকাতা নাইট রাইডার্সের ইংলিশ রিক্রুট মঈন আলী। বরুণ চক্রবর্তীর সঙ্গে বোলিংয়ে দারুণ জুটি গড়েছেন তিনি। আগামীতেও বরুণের সঙ্গে বোলিংয়ে জুটি গড়তে চান তিনি।