ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স
সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে অসাধারণ সূচনা করেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে আশা জাগানিয়া পারফরম্যান্স করতে পারলে এবারের এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে লিটন দাসের দল।
সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে অসাধারণ সূচনা করেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে আশা জাগানিয়া পারফরম্যান্স করতে পারলে এবারের এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে লিটন দাসের দল।
প্রস্তুতি নিয়ে আক্ষেপ থাকলেও নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে চান নিগার সুলতানা জ্যোতি। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। দেশের মানুষকে ভালো কিছু দেয়ার পাশাপাশি নিজেদের ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর নাগাদ দেশ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। ২০১৯ সালের পর আবারও সিএবির দায়িত্ব নিলেন ভারতের সাবেক অধিনায়ক। স্নেহাশিস গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছেন বছর তিনেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দায়িত্বে থাকা সৌরভ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেয়ার সময়ই বিশ্বের অন্য লিগে খেলার কথা জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দেশের ও আইপিএলের বাইরে ডানহাতি স্পিনারের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার শুরুটা হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টি দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সেই টুর্নামেন্টর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দেখা যাবে তাকে।
ট্রিপল সেঞ্চুরি করার পরও ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন কারুন নায়ার। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আবারও সাদা পোশাকে জাতীয় দলে ফেরেন ডানহাতি এই ব্যাটার। ইংল্যান্ড সফরে ‘দ্বিতীয় সুযোগ’ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি তিনি। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাদ পড়তে যাচ্ছেন নায়ার। ৩৩ বছর বয়সি ব্যাটারের জায়গা নিতে যাচ্ছেন দেবদূত পাডিকাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার। এদিন মধ্যরাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও বিসিবির আইন উপদেষ্টা মাহিন রহমান। মিঠু বেশ কিছু বিষয় নিয়ে এদিন খোলাসা করেছেন।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ভারত চ্যালেঞ্জ। এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত কোনো ম্যাচে হারেনি ভারত। আর তাতেই টের পাওয়া যাচ্ছে ভারতের শক্তিমত্তা।
মুস্তাফিজুর রহমানের স্লোয়ার ডেলিভারিতে ছক্কা মারার চেষ্টায় লং অফে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ডানহাতি ব্যাটারকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়ার তালিকায় সাকিব আল হাসানের পাশে নাম লেখান তিনি। আর একটি মাত্র উইকেট নিতে পারলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন বাঁহাতি এই পেসার। শেখ মেহেদী বিশ্বাস, শুধু সাকিব নয় টি-টোয়েন্টিতে বিশ্বের অনেক বোলারকেই ছাড়িয়ে যাবেন বাঁহাতি এই পেসার। সেই সঙ্গে মুস্তাফিজের উপর কারো যেন নজর না লাগে সেই চাওয়ার কথাও বলেছেন মেহেদী।
ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন লিটন দাস। চোটে পাওয়ার পর আর ব্যাটিং করেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। চোটে পড়লেও লিটনকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। জানা গেছে, ডানহাতি উইকেটকিপার ব্যাটারের চোট খুব বেশি গুরুতর নয়।
অক্ষর প্যাটেলের শর্ট লেংথ ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে ওয়াইড লং অনের উপর দিয়ে ছক্কা মারেন শাহিবজাদা ফারহান। ছক্কায় আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ হাফ সেঞ্চুরি পেয়েছেন ৩৪ বলে। হাফ সেঞ্চুরি পেয়েই উদযাপন করতে ব্যাটকে ড্রেসিং রুমের দিকে তাক করে ‘গান শট’ উদযাপন করেন ডানহাতি ওপেনার। ভারতকে ইঙ্গিত করে এমন উদযাপন করায় শাহিবজাদার সমালোচনা করছেন ভারতীয়রা। যদিও প্রতিবেশি দেশের সমালোচনাকে একেবারেই পাত্তা দিচ্ছেন না তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে রবিবার। সেই সময় জানা গেছে ৪ অক্টোবর নয় বরং বিসিবি নির্বাচন হবে ৬ অক্টোবর। এ ছাড়া মনোনয়ন জমা দেয়া ও মনোনয়ন প্রত্যাহারের সময়ও বেধে দেয়া হয়েছে। সাধারণ পরিষদের মনোনয়ন জমা দেয়ার শেষদিন ২২ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার।
শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জিতলেও নেট রান রেট মেলাতে না পারায় ক্যারিবীয়দের পরিবর্তে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট কনফার্ম হয় বাংলাদেশের মেয়েদের। পাকিস্তান থেকে ফিরে কদিন ছুটি কাটিয়েছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের ভাবনায় অবশ্য খুব বেশি ছুটি কাটানোর সুযোগ হয়ে উঠেনি তাদের। প্রায়শই অফিসিয়াল ফেসবুক পেজে নিজের ছবি আপলোড করেন নিগার সুলতানা জ্যোতি। বেশিরভাগ সময়ই শাড়ী পড়া ছবি নয়ত অনুশীলনের খণ্ডচিত্রগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। চলতি বছরের ১৪ মে তেমনই একটি ছবি আপলোড করেন বাংলাদেশের অধিনায়ক।