ইংল্যান্ডে ফিরছেন গম্ভীর
মায়ের অসুস্থতার খবরে আচমকা ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন গৌতম গম্ভীর। টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে ফিরছেন ভারতের প্রধান কোচ। ১৭ জুন হেডিংলিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।
মায়ের অসুস্থতার খবরে আচমকা ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন গৌতম গম্ভীর। টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে ফিরছেন ভারতের প্রধান কোচ। ১৭ জুন হেডিংলিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচনের কথা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে। কিন্তু লর্ডসে নির্ধারিত দিনে কোনো আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়নি। আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কারণে এই আয়োজন পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। ক্রিকেটেও তার প্রভাব স্পষ্ট। গত বছরের ডিসেম্বরেই নির্ধারিত হয় নির্দিষ্ট সময় পর্যন্ত দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না। সেই অনুযায়ী, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতে যাবে না পাকিস্তান। এরপর চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় তৈরি হয়েছিল নতুন অনিশ্চয়তা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে সাউথ আফ্রিকা। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম কোনো আইসিসি শিরোপা ঘরে তুলল প্রোটিয়ারা।
বৃষ্টির কারণে প্রথম দুটি ম্যাচ ভেস্তে যাওয়ার পর শেষ ম্যাচে ব্যাটে-বলে পূর্ণ বিনোদনের স্বাদ পেল দর্শকরা। রানবন্যার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার রিজার্ভ ক্রিকেটার ছিলেন ব্রেন্ডার ডগেট। ইংল্যান্ড থেকে প্যাট কামিন্স, স্টিভ স্মিথদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে কোমরের চোটে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন তিনি। ডগেটের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন শন অ্যাবট।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির কথা ভেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছিলেন সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও ভারতে ফেরেননি একই কারণে। তবে চোট নিয়ে ভুগতে থাকা জশ হ্যাজেলউড ভারতে ফিরেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে। জাতীয় দলের প্রস্তুতির চেয়ে আইপিএলকে অগ্রাধিকার দেয়ায় ডানহাতি পেসারের সমালোচনা করেছেন মিচেল জনসন।
‘আমার মনে হয়, ড্রেসিং রুমে এরকম কোনো প্রভাব পড়বে না।’ অধিনায়কত্ব বদলের প্রক্রিয়ার নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের এমনটাই বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের কথার সঙ্গে সুর মিলিয়েছেন ফিল সিমন্সও। ওয়ানডেতে অধিনায়কত্ব হারালেও টেস্টে সেটার প্রভাব পড়বে না বলে বিশ্বাস করেন বাংলাদেশের প্রধান কোচ।
২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন আকিলা ধনাঞ্জয়া। লম্বা সময় পর গত বছর ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ফিরেছিলেন ডানহাতি এই অফ স্পিনার। সংক্ষিপ্ত সংস্করণের পর টেস্টেও শ্রীলঙ্কার জাতীয় দলে ফিরলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে ছয় বছর পর শ্রীলঙ্কার সাদা পোশাকের দলে ফিরেছেন আকিলা। সবশেষ ২০১৯ সালের আগষ্টে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন তিনি।
দায়িত্ব নেয়ার মাত্র ছয় মাসের মাথায় পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি কারস্টেন। সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার তখন তার আকস্মিক পদত্যাগের কারণ না জানালেও দীর্ঘদিন পর অবশেষে মুখ খুলেছেন।
শ্রীলঙ্কায় নেমেই জ্বরে আক্রান্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। জ্বরের কারণে গলে বাংলাদেশের প্রথম অনুশীলনে ছিলেন না তারকা এই অলরাউন্ডার। মিরাজের অসুস্থতায় খানিকটা চিন্তিত হলেও সিরিজের প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে আশাবাদী ফিল সিমন্স।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন এক অস্ট্রেলিয়ান খেলোয়াড় সাউথ আফ্রিকাকে ‘চোকার্স’ বলে কটাক্ষ করেছিলেন। ম্যাচশেষে বিষয়টি জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।