এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সোহেল-মুকুল
এবারের এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এক বিবৃতিতে এই আসরের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এবারের এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এক বিবৃতিতে এই আসরের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না পেয়ে প্রথমবার মুখ খুলেছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। তার জায়গায় দলে নেয়া হয়েছে তরুণ ব্যাটারদের। নির্বাচক প্রধান অজিত আগারকার আগেই জানিয়েছিলেন, নির্বাচিত স্কোয়াডে আইয়ারকে রাখার মতো জায়গা ছিল না।
শারজাহর ধীরগতির উইকেটে স্পিনারদের রাজত্বে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। রোববার ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। স্পিনার মোহাম্মদ নাওয়াজের হ্যাটট্রিকে মাত্র ৬৬ রানে অল আউট হয়েছে আফগানিস্তান।
দেশের কোচদের মান উন্নত করতে সেপ্টেম্বরে বিশেষ এক ব্যাটিং কর্মশালা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘রান স্কোরিং শো’ নামের ব্যাটিং কোচদের কর্মশালায় থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিসিবির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও কর্মশালায় যোগ দিতে আগ্রহ প্রকাশ করেননি মুশফিকুর রহিম।
জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরির সঙ্গে জেমি স্মিথ ও জস বাটলারের আগ্রাসী ব্যাটিংয়ে ৪১৪ রানের পুঁজি। হোয়াইটওয়াশ এড়ানোর পথটা সুগম হয়েছে প্রথম ইনিংসেই। সাউদাম্পটনে ইংলিশদের রান পাহাড় টপকে যাওয়ার সুযোগটা তৈরিই করতে পারলেন না সাউথ আফ্রিকার ব্যাটাররা। জফরা আর্চারের পেস আগুনের সঙ্গে আদিল রশিদের স্পিনে তাসের ঘরের মতো ভেঙে পড়লো সফরকারীদের ব্যাটিং ইউনিট। একের পর এক ব্যাটারের বিদায়ে সাউথ আফ্রিকা অল আউট হয়েছে মাত্র ৭২ রানে।
২০০০ সালের দিকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, মনোজ প্রভাকর ও অজয় জাদেজার মতো ক্রিকেটাররা। একই প্রতিবেদনে প্রমাণ না পাওয়ায় নির্দোষ প্রমাণিত হয়েছিলেন কপিল দেব। পরবর্তীতে সেই অভিযোগ নিয়ে বাড়তি কোনো তদন্ত করেনি কেউ। যোগরাজ সিংয়ের দাবি, কপিলের মতো কিংবদন্তিদের বাঁচাতেই জোর করে ফাইলটি বন্ধ করে দেয়া হয়।
প্রথম একদিনের ম্যাচে সেঞ্চুরি মিস করেছিলেন ৭৫ রানের ইনিংস খেলা ইসাক মোহাম্মেদ। বাঁহাতি ওপেনারের সেঞ্চুরি মিসে সেদিন তাঁর দলও হেরেছে। দ্বিতীয় একদিনের ম্যাচে অবশ্য এমন ভুল করলেন না। ৯ ছক্কা ও ৬ চারে ৯৫ খেললেন ১০৪ রানের ইনিংস। ইসাকের এমন ব্যাটিংয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলও সহজ জয় পেয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল ইংলিশ যুবারা।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ঋষভ পান্ত ভাঙা পা নিয়ে ব্যাটিং করায় গুরুতর চোট পাওয়া ক্রিকেটারের বদলি নামানোর প্রশ্নে সায় দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে ভারতের প্রধান কোচের সঙ্গে একমত হতে পারেননি বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সায় না দিলেও কিছুদিন আগে ঘরোয়া ক্রিকেটে গুরুতর চোট পাওয়া ক্রিকেটারের বদলি নামানোর ট্রায়াল দেয়ার পরামর্শ দিয়েছে আইসিসি। প্রথমবারের মতো গুরুতর চোট পাওয়া হার্ভিক দেশাইয়ের বদলি হিসেবে খেলার সুযোগ পেয়েছেন সৌরভ নাওয়াল।
কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই প্রেনেলান সুব্রায়েনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালসরা। কয়েক দিনের ব্যবধানে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন সাউথ আফ্রিকার এই স্পিনার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পরীক্ষায় পাশ করায় বোলিং করতে আর বাধা থাকছে না সুব্রায়েনের।
সাঞ্জু স্যামসন নাকি জিতেশ শর্মা— এশিয়া কাপে ভারতের একাদশে সুযোগ পাবেন কে? তাদের দুজনকে নিয়ে মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। কারও কাছে স্যামসন এগিয়ে আবার কেউ এগিয়ে রাখছেন জিতেশকে। সুনীল গাভাস্কার সোজাসাপ্টা স্যামসনকেই একাদশে চেয়েছেন। ভারতের সাবেক ব্যাটার মনে করেন, স্যামসনের মতো কেউ স্কোয়াডে থাকলে তাকে একাদশের বাইরে রাখা যায় না।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। বাছাই পর্ব পেরিয়ে যেতে না পারায় ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না স্কটল্যান্ডের। দলকে বিশ্বকাপে তুলতে না পারায় প্রধান কোচের চাকরি ছাড়লেন ডগ ওয়াটসন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সিরিজে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।